• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমাদের কোন ডিভোর্স হয়নি: মিলা

বিনোদন ডেস্ক: টানা ১০ বছরের প্রেমের সম্পর্ক। চারমাস আগে চলতি বছরের ১২ই মে পারিবারিক ভাবেই প্রেমিক পারভেজ সানজারির সঙ্গে বিয়ে হয় পপ গায়িকা মিলার। এখনও মধুচন্দ্রিমার রেশ কাটেনি। এর মধ্যেই ভাঙ্গনের শিরোনাম হতে হচ্ছে এ তারকার। গতকাল আনুষ্ঠানিকভাবে বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়েছে বলে গুঞ্জন উঠে। আর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হতে দেখা গেছে।

ডিভোর্সের কারণ হিসেবে গণমাধ্যমে বলা হয়, বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। প্রায়ই ঝগড়া হতো দুজনের। এদিকে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কে টানাপোড়েন চলছিলো তার। মূলত মানসিকতা মিলছিলো না তাদের। এ কারণে অশান্তি শুরু হয় সংসারে।

এ প্রসঙ্গে মিলা বলেন, আমাদের কোন ডিভোর্স হয়নি। আমি জানিনা এরা কোথায় এই সব নিউজ পেল। বানোয়াট কারন উল্লেখ করে এসব নিউজ প্রকাশ করছে।

গণমাধ্যমের উপর চটে গিয়ে তিনি আরও বলেন, ডিভোর্স কি বললেই হয়ে গেল? যারা বানোয়াট মনগড়া নিউজ ছড়াচ্ছেন তাদের বলবো আল্লাহর রস্তে মনগড়া নিউজ করে ভিভ্রান্তিতে ফেলবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ