• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌরসভার মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

বিশেষ প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর পৌরসভার মেয়র বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে মেয়র হিসেবে দায়িত্ব পালনে বাধা না দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।আজ সোমবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নুসরাত ইয়াসমিন সুমাইয়া, মো. মোসাদ্দেক বিল্লাহ ও মো. রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশিদুল আলম।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সৈয়দ জাহাঙ্গীর আলমকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রিটের শুনানি নিয়ে আদালত বরখাস্তের আদেশ স্থগিত করেন।
এর আগেও ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছিল। পরে একই বছরের ৯ ডিসেম্বর উচ্চ আদালতে রিট করে মেয়র পদে পুনর্বহাল হন তিনি। সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ