• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বর্মি সেনাদের প্রশিক্ষণ স্থগিত করলো ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক বাহিনীর প্রশিক্ষক স্থগিত করেছে ব্রিটেন। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্মি সেনাবাহিনীর অব্যাহত সহিংসতার মধ্যে ব্রিটেনের কাছ থেকে এই ঘোষণা এলো। খবর বিবিসির।

বর্মি সামরিক বাহিনীর সঙ্গে এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিবছরই হয়ে আসছে। এজন্যে ব্রিটেনের খরচ হয় বছরে তিন লাখ পাউন্ড।

এই কর্মসূচির আওতায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্মি সৈন্যদের প্রশিক্ষণের জন্যে অর্থ সাহায্য দিয়ে আসছে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ‘রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা এবং তাকে কেন্দ্র করে সৃষ্ট মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংকটের গ্রহণযোগ্য কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত থাকবে।’

ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘বর্মি সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি রাখাইনে সহিংসতা বন্ধ করে বেসামরিক সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে খুব দ্রুত পদক্ষেপ নেয়ার জন্যে। সেখানে যাতে মানবিক ত্রাণ সাহায্য যেতে পারে তার জন্যেও সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হচ্ছে।’

রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর গত তিন সপ্তাহে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘ রাখাইনে বর্মি সেনাবাহিনীর এই হামলাকে তুলনা করেছে জাতিগত নিধন অভিযানের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ