নীলফামারী : নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে আবুল বাসার(৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামের নামাজী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আবুল বাসার আমবাড়ী নামাজীপাড়া গ্রামের মকবুল রহমানের ছেলে।
গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, দুপুরে আবুল বাসার পুকুরে মাছ ধরার জন্য মোটর দিয়ে পানি বের করছিল। এ সময় পুকুর পাড়ে পা পিছলে মোটরের খোলা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।