• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে বন্যার্তদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বন্যার্ত বানভাসী মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি-চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের রসুলপুর, জাতোপাড়াসহ আশপাশের গ্রামের বানভাসী মানুদের এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ সময় শত শত নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ এ সেবা গ্রহণ করেন।
বন্যা দুর্গত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ বিতরণ কালে উপস্থিত ছিলেন, ডাঃ অভিষেক কুন্ডু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, স্থানীয় মেম্বার মোঃ মোসলেম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণকালে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা বন্যার্তদের মাঝে আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এছাড়াও এই বন্যা কবলিত এলাকায় আমার জন্ম। বন্যার্ত মানুষের যে কি কষ্ট তা নিজ চোখে না দেখলে বুঝা যাবে না। দেশনেত্রীর আদেশ এবং বানভাসী মানুষের কথা চিন্তা করে আমি বন্যার শুরু থেকেই বানভাসীদের পাশে আছি ও থাকবো। তিনি দেশের সকল বিত্তবান মানুষদের বানভাসীদের পাশে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ