• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্টে মোঃ শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যেক্তির মৃত্যু হয়েছে। নিহত শহিদুল ইসলাম উপজেলার বান্ধাইখাড়া উত্তরবিল ডাঙ্গিপাড়া গ্রামের মৃত. ফয়েজ উদ্দিন (সুটকা মিস্ত্রির) পূত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বান্ধাইখাড়া পুরাতন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ফার্নিচারের ব্যবসা করে আসছিলো। প্রতিদিনের ন্যায় আজ শনিবার সকালে তার ফার্নিচারে দোকানে কাজ করার এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে যন্ত্রপাতিতে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শহিদুল ইসলাম তার নিজ ফার্নিচারে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে মৃত্যু বরণ করেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ