• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে নারী মুক্তিযোদ্ধাদের মাঝে সেলাই মেশিন বিতরন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নারী মুক্তিযোদ্ধাদের মাঝে শেলাই মেশিন ও নগদ টাকা বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের ত্রিমোহনী এলাকায় মুক্তিযোদ্ধা বীর প্রতিক আব্দুল হাইয়ের বাড়ীতে সদ্য তালিকাভুক্ত হওয়া বিরঙ্গনা এসব নারী মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ টাকা ও শেলাই মেশিন বিতরন করা হয়।
ঢাকাস্থ কনকর্ড ইঞ্জিনিয়ারিং ফার্ম এর সহযোগীতায় সমন্বিত স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জের মাধ্যমে এসব দুস্থ নারী মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বীর প্রতিক আব্দুল হাই, সমন্বিত স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা আমেনা বেগম, মুক্তিযোদ্ধা আজিজুল হক।
উল্লেখ্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ২০১৬ সালের নভেম্বর মাসের তালিকায় কুড়িগ্রামের ১০ জন বিরঙ্গনাকে নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশিত হলেও এখন পর্যন্ত এসব নারী মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ সরকারী কোন প্রকার সহায়তা পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ