• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় ৬৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বগুড়া প্রতিনিধি: দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বগুড়া কর্তৃক আয়োজিত ২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বগুড়ার বিভিন্ন স্কুল মাদরাসার ৬৩২ জন শিক্ষার্থীকে আজ বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সংস্থার পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় মহা-পরিচালক জাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব নাজমুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস নেতা কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক সৈয়দ রোকনুজ্জামান,আব্দুল হালিম,মিজানুর রহমান, সাবেক পরিচালক ইকবাল হোসাইন,বর্তমান সদস্য সচিব এমদাদ মন্ডল,পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম সরকার, অফিস সেক্রেটারি সাজেদুর রহমান, রেজিস্টার বুলবুল আহম্মেদ, বাংলাদেশ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা মাহফুজ রহমান। আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম,রাজু আহমেদ,ওমর ফারুক প্রমুখ ।

বক্তাগন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড এ কথাটি আমাদের স্মরনে নিয়ে নিজেকে জ্ঞান সমৃদ্ধ ছাত্র হিসেবে গড়ে তুলতে হবে।নৈতিক শিক্ষার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে হবে। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ