• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে নেশাজাতীয় ভারতীয় এক হাজার একশ পনের পিস ইনজেকশনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাত ৯টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে চিলাহাটীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জাকিরুল ইসলাম (২০) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাঘডোবা তাতিপাড়া মহল্লার গোলজার রহমানের ছেলে বলে জানান সৈয়দপুর রেলওয়ে থানার পরির্দশক এ.কে.এম লুৎফর রহমনা।
ওসি লুৎফর জানান, শনিবার রাত নটার দিকে সৈয়দপুর রেলওয়ে গোয়েন্দা পুলিশের পরির্দশক কামাল হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে অভিযান চালায়।
এসময় ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ঢোকার আগে সৈয়দপুর-পার্বতীপুরের রেলপথের বানিয়াপাড়া নামক স্থানে ট্রেনের ‘খ’ নম্বর বগির ভেতরে কালো হাত ব্যাগ সাথে নিয়ে থাকা যুবক জাকিরুলকে সন্দেহ মূল্যকভাবে আটক করে হাত ব্যাগ তল্লাশি করা হলে ওই ব্যাগ থেকে নেশা জাতীয় ভারতীয় এক হাজার একশ পনের বুপ্রিনোরফিন (ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব) ইনজেকশন জব্দ করে রেলওয়ে গোয়েন্দা পুলিশ সদস্যরা।
উদ্ধার হওয়া এক হাজার একশ পনের পিন ইনজেকশনের মূল্য ৩ লাখ ৩৪ হাজার টাকা বলে জানা গেছে।
রাতেই তাঁর বিরুদ্ধে রেলওয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মোমিন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে আদালতের মাধ্যমে জাকিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ