সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এলাকাবাসী ফিরোজ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপদ্দ করেছে। আটক ওই যুবক পেশায় অটোচালক। সে বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়ার মৃত. আকবর আলীর পুত্র।
আজ রোববার বিকেলে একই গ্রামের মোহাম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ওই শিশুকে প্রলোভন দিয়ে একটি ধান ক্ষেতে নিয়ে যায় যুবক ফিরোজ। সেখানে শিশুটি ধর্ষনের শিকার হয়েছে বলে শিশুটির পরিবার দাবী করেছে।
ওই সময় শিশুটির চিৎকার করলে এলাকাবাসী ধান ক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে। পরে খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই আব্দুল হাকিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে গ্রেফতার করে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচাজ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যা ৭টার দিকে জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।