• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে চালক ও সহকারীদের বাস্তব প্রশিক্ষন ও সনদ বিতরন

নীলফামারী প্রতিনিধি:  চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন না মানার কারণে প্রতি বছর দেশে প্রায় আড়াই হাজার মানুষ প্রান হারান এবং ১০ হাজার মানুষ আহত হন। তাই চালকরা একটু সতর্ক হলেই দূর্ঘটনার হার অনেক কমে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।
সোমবার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় টার্মিনালে “চালক ও সহকারীদের বাস্তব প্রশিক্ষন ও সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জেলা পরিবহন সেক্টর কমউিনিটি পুলিশিং কমিটির সহায়তায় ও জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন খান।
জেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে পৌর মেয়র ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক দেওয়ান কামাল আহমেদ, সদস্য সচিব এস.এম. শফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. আতিকুর রহমান বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন।
উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আলতাফ হোসেন, জেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি গোলাম রহমান ডালু, সাধারণ সম্পাদক মুজিবুদৌলা জকি, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান পাশা, সদর থানার পরির্দশক বাবুল আকতার, পরিদর্শক (তদন্ত) জহুরুল আলম, পরির্দশক (অপারেশন) এরশাদুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
সব শেষে ৩০ জন চালক ও সহকারীর হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ