• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে অর্থনীতি বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ “সংস্কৃতি ও ক্রীড়ার আলোয়, দূর হোক সকল অন্ধকার” এই শ্লোগানকে সামনে রেখে অর্থনীতি বিভাগের সাহিত্য, সংস্কৃতি ও অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার বেলা ১২টায় কবি হেয়াত মামুদ ভবনের তৃতীয় তলায় অর্থনীতি বিভাগে অনুষ্ঠিত হয়েছে । অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশুনার প্রতি সীমাবদ্ধ না থেকে এ ধরনের সংস্কৃতি ও ক্রীড়া চর্চার প্রতি সম্পৃক্ত হবার আহবান জানান। অর্থনীতি বিভাগকে উদ্যেগ নেবার জন্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রতিবছর এ ধরনের আরও  অনুষ্ঠান আয়োজন করার আহ¦ান জানান ।
উক্ত  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস-এর  পরিচালক ও গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্যকে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মাননা জানানোর পাশাপাশি  সাহিত্য, সংস্কৃতি ও অন্ত:কক্ষ ক্রীড়ার ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ