• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

দক্ষিন কোরিয়া যাচ্ছেন ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ

কুড়িগ্রাম প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বহুজাতিক অভিবাসী সাংস্কৃতিক উৎসবে এই প্রথমবার যোগ দিতে বাংলাদেশের সাংস্কৃতিক দলের সাথে দক্ষিন কোরিয়া যাচ্ছেন ভাওয়াই শিল্পী ভূপতি ভূষণ বর্মা।
দলের অন্যতম শিল্পী হিসেবে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার উদ্দ্যেশে রওনা দিচ্ছেন প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ও বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা। তাঁর সাথে দলে থাকছেন, কুদ্দুস বয়াতী, ব্যান্ড লালন নিগার সুলতানা সুমি, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও ফারহানা খানসহ আরও অনেকে।
দলের নেতৃত্ব দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান।
বিদেশের মাটিতে বাংলাদেশের কৃষ্টি ও দক্ষিণ কোরিয়ার ছাংউয়ন ইয়ংজি কারচারাল পার্কে এ মাসের ২৯ তারিখে এ উৎসব শুরু হয়ে অক্টোবর মাসের ১ তারিখে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ