• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁও: জেলার রাজাগাও ইউনিয়নের আসাননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দলিমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের তারে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত দলিমা খাতুন সদর উপজেলার রাজাগাও ইউনিয়নের আসাননগর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, দলিমা খাতুন বিকেলে গৃহস্থালি কাজ শেষে গোছল করে বাড়ির পাশের জিআই তারে কাপড় শুকাতে দিলে তিনি তারের সঙ্গে আটকে থাকে। পরে বাড়ির পাশের একজন তাকে আটকে থাকতে দেখে না বুঝে শরীরে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত লিমা খাতুনকে উদ্ধার করে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহিয়া থানায় ইউডি মামলা হয়েছে।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ