• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহ বিআরটিএ অফিসের কর্মচারী ঘুষের নেয়ার দায়ে আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ বিআরটিএ অফিসে ফাইল ও কাগজপত্র বের করে দেওয়ার জন্য সাধারণ গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতে নাতে আটক হয়েছে ঝিনাইদহ বিআরটিএ অফিসের অ্যাসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন (৩৫)।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ অভিযান চালান।

আদালত সুত্রে জানা গেছে, ঝিনাইদহ বিআরটিএ অফিসের অ্যাসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন সাধারণ গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে অর্থ আদায় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ছদ্মবেশে ওই অফিসে অভিযান চালায়। সেসময় গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় ফারুক হোসেনকে। পরে আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাফর সাদিক চৌধুরী। বিআরটিএ অফিসকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে, পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ভ্রাম্যমাণ আদালতে সুত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ