• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সু চিকে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের অবর্ণনীয় কষ্ট দেখতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাত বিশেষজ্ঞ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সাতজন বিশেষজ্ঞ হলেন- মিসেস ইয়াংহি লি, মিসেস এগনেস কলামার্ড, ফার্নান্দ দে ভারেনস্, মিসেস লেইলানি ফারহা, মিসেস সিসিলিয়া জিমেনেয দামারি, মুতুমা রুতিরি এবং আহমেদ শহীদ। এই বিশেষজ্ঞরা মিয়ানমারে চলমান সামরিক অভিযান ও বিভিন্ন ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন।
মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা অং সান সু চিকে ব্যক্তিগতভাবে রোহিঙ্গাদের দেখার জন্য আহ্বান জানাচ্ছি।’
তারা আরও বলেছেন, চলমান সংকট বিষয়ে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনাসহ যেসব প্রতিশ্রুতি সু চি দিয়েছেন সেগুলো ‘ফাঁকা বুলিতে’ পরিণত হয়েছে। কারণ ইতিমধ্যেই লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে গেছে।
মিয়ানমারের রোহিঙ্গা ওপর নির্যাতনের ঘটনাকে জাতিসংঘ ‘জাতিগত নিধন’ বলে আখ্যা দিয়েছে। তবে সু চি এই অভিযোগ অস্বীকার করেছেন।

৫০ বছর সামরিক শাসনের পর গত বছর ক্ষমতায় আসে নোবেল জয়ী অং সান সু চির সরকার। রাখাইনে চলমান সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করে আসছেন সু চি। তার এই অবস্থানের কারণে নোবেল পুরস্কার ফেরত নেয়ার জন্য বিশ্বজুড়ে দাবি উঠছে।
সামরিক-খসড়াকৃত মিয়ানমারের সংবিধান অনুযায়ী দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর খুবই কম নিয়ন্ত্রণ আছে অং সান সু চির। সংবিধান অনুযায়ী সু চি রাষ্ট্রপতি হতে পারবেন না এবং রাজনৈতিক সংস্কারে সেনাদের ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে।
গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত চার লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ