• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

 নীলফামারী : তিন সন্তানের জননী বিউটি বেগম (৩৫) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চাঁন্দখানা শান্তিপাড়া গ্রাম হতে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। ওই গৃহবধু উক্ত গ্রামের জাকের আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিউটির সঙ্গে প্রায় ১৫ বছর আগে একই উপজেলার গোমনাতী ইউনিয়নের আব্দুর আলীর ছেলে সুরুজ্জামানের বিয়ে হয়। বিউটি তার স্বামী সহ বাবার বাড়িতেই বসবাস করতো। পারিবারিক কলহে সে গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে কিটনাশক পান করে আত্মহত্যা করে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তদন্ত পূর্বক কোন অভিযোগ না থাকায় বিউটির লাশ তার পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ