• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘রোহিঙ্গাদের ফেরতের উদ্যোগ নেবে তুরস্ক’

সিসি নিউজ : তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস জানিয়েছেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেবে তুরস্ক। আজ বুধবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী।
নুমান কুরতুলমাস বলেন, ‘রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে সব সময় থাকবে তুরস্ক।’ তিনি বলেন, ‘তুরস্ক সরকার মিয়ানমার থেকে আগত প্রায় এক লাখ রোহিঙ্গার আশ্রয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।’
হামলা ও নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা এরই মধ্যে দেখেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। গত ৭ সেপ্টেম্বর তিনি কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেন। গত ২৫ আগস্টের পর থেকে প্রবেশ করা এবং এর আগে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে।
রোহিঙ্গাদের ওপর এই ধরনের নির্যাতনকে তুরস্ক ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে। গত ৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে রোহিঙ্গা মুসলমানদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ