• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নীলসাগর ট্রেন থেকে মাদকসহ যাত্রী আটক

সিসি নিউজ: চিলাহাটিগামী নীলসাগর ট্রেন থেকে মাদকসহ শাহে আলম ওরফে মনু (২২) নামে এক যাত্রীকে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় নীলফামারী স্টেশনের দক্ষিন আউটার হোম সিগন্যাল অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে তাকে আটক করা হয়।

সৈয়দপুর জিআরপি থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনিছুর রহমান নীলসাগর ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ৭৩৪২ নম্বর কোচের ২৪ নং আসনের যাত্রী শাহে আলমের শরীর তল্লাশী করে গাঁজা ও হেরোইন পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। আটক মনু সৈয়দপুর শহরের মিস্ত্রি পাড়ার মৃত কাইয়ুমের পুত্র।

এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সিসি নিউজকে জানান, আটক যাত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ