মশাহিদ আহমদ, মৌলভীবাজার: সাংবাদিক ফোরাম মৌলভীবাজার নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে অশ্রিল ও বিভ্রান্তিকর ও বির্তকিত পোষ্ট দিয়ে সাংবাদিক ফোরাম মৌলভীবাজার এর মানসম্মান ক্ষুন্ন করছে। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ ও সাধারন সম্পাদক এম. মছব্বির আলী। গত ২৬ সেপ্টেম্বর ফেইসবুকসহ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেতৃবৃন্দরা জানান- জনপ্রিয় ফেসবুকে সাংবাদিক ফোরাম নামে কোন একাউন্ট নেই। কে বা কাহারা জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ফোরাম মৌলভীবাজার নামে ভুয়া একাউন্ট খুলে একের পর এক বির্তকিত পোস্ট দিয়ে মানসম্মান ক্ষুন্ন করছে। উল্লেখ্য- “জেলা প্রশাসনের অভিযানেও দালাল মুক্ত হচ্ছেনা মৌলভীবাজার বিআরটিএ” নামীয় শিরোনামে জাতীয় দৈনিক আমাদের কন্ঠ, স্থানীয় দৈকিন মৌমাছি কন্ঠ, সাপ্তাহিক সুরমার ঢেউপত্রিকাসহ দেশের প্রতিস্টিত অনলাইন পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে গত ১১ সেপ্টেম্বর ২০১৭ইং দুপুর ০২:১২টায় মৌলভীবাজার বিআরটিএ অফিসের দালাল দেলোয়ার হোসেন তরফদার তার ব্যবহৃত ০১৭১৫-৮৫৮৫৯৫ নম্বরযুক্ত মোবাইল ফোন থেকে কল দিয়ে এ প্রতিবেদককে গালাগালসহ দেখে নেয়ার হুমকী প্রদান করে। এ ঘটনায় ভবিষ্যত নিরাপত্তার প্রয়োজনে সাংবাদিক মশাহিদ আহমদ গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানায় সাধারন ডাইরী (নং- ৫৪০, তারিখ ঃ ১১/০৯/২০১৭ইং) দায়ের করেন। ফলশ্রুতিতে মৌলভীবাজার বিআরটিএ অফিসের দালাল দেলোয়ার হোসেন সাংবাদিক ফোরাম মৌলভীবাজার নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে অশ্রিল ও বিভ্রান্তিকর ও বির্তকিত পোষ্ট দিয়ে আসছিল।