• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে আগাম আমন ধান কর্তন

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে আমন ধান কেটে উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টায় উপজেলার ৩নং রামপুর ইউনিয়নের জমির হাট পাইপ পাড়া গ্রামের মৃত চয়েন উদ্দীনের ছেলে মোঃ আসাদুজ্জামানের প্রায় ১ হেক্টর জমির এ সি আই হাইব্রীড (মন্ডল) আমন ধান কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব আবু ফাত্তাহ মোঃ রওশান কবির, উপ- সহকারী কৃষি কর্মকর্তা জাহানারা বেগম ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তারুল আলম প্রমুখ। এ বছর পার্বতীপুর উপজেলায় হাইব্রীড আমন ধান ৮শত ২০ এবং বিনা-৭ সহ অন্যান্য ৬ শত ২০ হেক্টর জমিতে আগাম আবাদ হয়েছে। এসব আগাম আমন ধান কেটে কৃষক ও কৃষানীরা রবি শষ্য ও শাক সবজী আবাদ করবেন বলে জানান কৃষকেরা। কৃষকরা এসব শাক সবজী উপজেলার চাহিদা মিটাতে পারবে বলে বলে আশা করা হচ্ছে। আগাম আমন ধান ভালো ফলার কারণে কৃষকের মুখে হাঁসি দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ