বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে কার্যকরি গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীদারদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহঃস্পতিবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম,রুবিনা আকতার। আরও উপস্থিত ছিলেন, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমডি সামসুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইএসডিও জেলা সমন্বয়কারি আবু বক্কর সিদ্দিক, উপজেলা সমন্বয়কারি সুরাইয়া বেগম, ১০ ইউনিয়নের চেয়ারম্যানগন, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রভাষক কামরুজ্জামান মুক্তা, সাংবাদিক শ্যামল লোহানী, সাইদুজ্জামান রিপন, ফিরোজ আলি প্রমুখ।