খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন খানসামা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত খানসামা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা করেন।
পুজা মন্ডপ পরিদর্শন কালে ডা.আমজাদ হোসেন বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। সেই পূজার আনন্দ ভাগাভাগি করতে আপনাদের পাশে আসা।