• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মুম্বাইয়ে পদপিষ্ট হয়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে এলফিনস্টেন রেলস্টেশনের কাছে ফুট ওভারব্রিজে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে ২২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩০ জন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লোয়ার প্যারেল ও এলফিনস্টোন রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় টিকিট কাউন্টারের কাছে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভারতের মুম্বাইয়ে সকালে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। এ কারণে মুম্বাইয়ের লোয়ার পেরেল এবং ইলপিনস্টোন স্টেশনের কাছে ওই ফুটওভার ব্রিজে লোকজন ঠাঁই নিলে সেখানে প্রচণ্ড ভিড় হয়। পরে প্রচণ্ড ভিড়ে ওভারব্রিজ থেকে নামার সময় পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়। ব্রিজটির মুখ সরু হওয়ায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর স্টেশনের যাত্রীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। কমিউটার ট্রেনে চলাচলের জন্য স্টেশন দু’টি বেশ জনপ্রিয়।

পুলিশ কর্মকর্তা নিকেত কৌশিক জানান, ঘটনার সময় স্টেশনে চারটি ট্রেন অবস্থান করছিলো। তবে এ দুর্ঘটনা ঘটনার পেছনে কি কারণ তা তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ