খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে লাদিব নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলার বালাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
শিশুর নানা মালেক জানান, শিশু লাদিব বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়, খোজাখুজির এক পর্যায়ে লাদিবের মরদেহ পুকুরে পাওয়া যায়।
শিশু লাদিব দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার আল আমিনের পুত্র।