সিসি নিউজ: পুলিশের ওপর হামলার অভিযোগে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে এসআই নজরুল ইসলাম (২) নিজে বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
থানা সূত্র মতে, শনিবার সন্ধ্যায় শহরের থানা মোড় এলাকায় প্রতিমা বির্সজনের সময় যানযট নিয়ে কর্তব্যরত পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে আব্দুর রাজ্জাক নামে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা। এরপর মোবাইল ফোনে আরো কয়েকজন নেতাকে ডেকে এনে তারা একত্রিত হয়ে কর্তব্যরত এসআই নজরুল ইসলাম (২) ও পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা লাঞ্চিত হয়।
এ ঘটনায় রাতে এসআই নজরুল ইসলাম (২) নিজে বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।