• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে চির নিদ্রায় সার্জেন আলতাফ

শাহ্ আলম শাহী, দিনাজপুর: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত সার্জেন আলতাফ মন্ডলের (৪০) মরদেহ দিনাজপুরে গ্রামে বাড়ি পৌছার সাথে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়েছে। হাউ মাউ করে মরদেহ জড়িয়ে কেঁদে উঠেছে তার,দু’মেয়ে ও স্বজনেরা। আলতাফ হোসেনের ক্যানসার আক্রান্ত মা সুরতজান বিবি বারবার মূর্ছা গেছেন ছেলের মরদেহ দেখে।
রোববার সন্ধায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রাামের বাড়িতে এসে পৌঁছ আলতাফের মরদেহ।
রোববার ভোর ৪টায় জাতিসংঘের বিশেষ হেলিকপ্টার যোগে মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। সেখান থেকে মরদেহ ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। ঢাকা সেনানিবাসে নামাজে জানাজা শেষে হেলিকপ্টার যোগে সৈয়দপুর সেনানিবাসে নিয়ে আসা হয়। এখানে দ্বিতীয় জানাজা ও আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহীনির গাড়িযোগে সড়ক পথে সার্জেন আলতাফ মন্ডলের মরদেহ তার গ্রামের বাড়ি চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রামে সন্ধায় পৌছে। সেখানে কুতুবডাঙ্গা ঈদগাহ মাঠে মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে বিশ্বনাথপুর মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
এদিকে বিদ্রোহীদের হামলায় নিহত সার্জেন আলতাফ মন্ডল মরদেহ গ্রামের বাড়ি বিশ্বনাথপুর মন্ডলপাড়ায় পৌছার খবরে আত্মীয়-স্বজনেরা ভিড় করে। পরিবার পরিজনের মধ্যে সকাল থেকে চলতে থাকে শোকের মাতম ।
ছেলে নিহতের সংবাদে আলতাফ হোসেনের ক্যানসার আক্রান্ত মা সুরতজান বিবি বারবার মূর্ছা যায়। স্ত্রী নাসিমা বেগম, দুই মেয়ে মিম (১৭) ও সুমাইয়ার (১০) আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। কোনোভাবেই তাদেরকে কেউ শান্তনা দিতে পারছিলোনা।
আলতাফ মন্ডল দুই ভাই এক বোনের মধ্যে মেজো। আলতাফের স্ত্রী নাসিমা ও তার দুই মেয়ে মিম (১৭) ও সুমাইয়া(১০) নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থান করেন। সৈয়দপুর ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজে মিম একাদ্বশ এবং সুমাইয়া ৫ম শ্রেণিতে পড়ালেখা করে।
নিহত সার্জেন্ট আলতাফ মন্ডল ১৯৯২ সালে সেনাবাহিনীতে যোগ দেন। সৈয়দপুর সেনানিবাস থেকেই ৪ মাস আগে শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেন। তার মা সুরতজান বিবি ক্যানসারে আক্রান্ত। বাবার মৃত্যুর পর মা সুরতজান বিবি ভাইয়ের বাড়ি চিরিরবন্দরের দক্ষিণ ভবানীপুর গ্রাামে অবস্থান করেন। বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রামে নিহত সার্জেন আলতাফ মন্ডলের বাড়িতে রয়েছে তার বড় ভাই মোশাররফ হোসেন।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রোববার পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের হামলায় বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত হন। তাদের একজন আলতাফ হোসেন মন্ডল। আহত হন আরও ৪ বাংলাদেশি শান্তিরক্ষী। বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষের পর বোমা বিস্ফোরণে এ হতাহতের এই ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ