• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিসি নিউজ: রংপুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  পিকআপের ৩ জন এবং দিনাজপুরে বাসের ধাক্কায় এক আটোরিকশার চালক ও আরোহী নিহত হয়েছে।

রংপুর প্রতিনিধি জানান, রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার সোনা উদ্দিনের মেয়ে মনোয়ারা বেগম (৪০),  মোকলেছার রহমানের ছেলে মজনু মিয়া (৩৫) ও আবদুল কুদ্দুস (৬০)।

সোমবার সকাল সাতটার দিকে উপজেলার জায়গীরহাটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ওসি হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট নামক স্থানে বগুড়া থেকে নীলফামারীগামী ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে বগুড়াগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের তিন ব্যক্তি নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহত অবস্থায় তিন জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত যাত্রীদের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালাম জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে বাসের ধাক্কায় এক আটোরিকশার চালক ও আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন  চালক মান্দার আলী  (৩৫) ও আরোহী জাহাঙ্গীর আলম (৩২)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, বাসটি দিনাজপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বাহনের চালক ও আরোহী নিহত হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে চেহেলগাজী মাজার সড়কে বাসটিকে আটক করে এবং এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ