সিসি নিউজ: সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সটি উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান এটি উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাহিদ পারভেজ চৌধুরী, ট্রাফিক সার্জেন্ট মঞ্জুর হোসেন, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ট্রাফিক ইন্সপেক্টর আবু নাহিদ পারভেজ চৌধুরী সৈয়দপুর থানা ক্যাম্পাসে অবস্থিত ট্রাফিক পুলিশ দপ্তরটির মেরামত ও সংস্কার করেন।