• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লাস ভেগাসে কনসার্টে গোলাগুলি : বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মান্দালে শহরের একটি ক্যাসিনো হোটেলে গোলাগুলি চলছে। হোটেলে কনসার্ট চলার সময় এক বন্দুকধারী গুলি চালায়। এর পর নিরাপত্তাবাহিনীর সদস্যরাও তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কিছু লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
নিউইর্য়ক টাইমস বলেছে, পুলিশের বিশেষায়িত শাখা সোয়াটের একাধিক টিম ওই বন্দুকধারীকে খুঁজছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর দিতে পারেনি কেউ।
খবরে বলা হয়েছে, গোলাগুলি শুরুর পর ৩২তলার ওই হোটেল থেকে লোকজন ছোটাছুটি শুরু করে।
এক্সপ্রেস নিউজ বলেছে, পুলিশ নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে।  সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় অনুযায়ী রোববার রাত ১১টার দিকে মান্দালা এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোনো গণমাধ্যমে দুজন বন্দুকধারীর কথা বলা হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই ঘটনার ভিডিও আসতে শুরু করেছে, যেখানে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্টের সামনে আতঙ্কিত মানুষের ছুটোছুটি করতে দেখা গেছে, সেই সঙ্গে পাওয়া গেছে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির মতো শব্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ