• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবির নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন

গোলাম মুর্ত্তজা, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিরাপত্তা জোরদার করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রবিবার (০১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আঠারো জন আনসার ও ভিডিপি সদস্য তাদের দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা প্রহরী ও পুলিশের পাশাপাশি এসব আনসার সদস্য ক্যাম্পাসে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, উপাচার্য ভবন, শিক্ষার্থীদের হলসহ পালাক্রমে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এর নেতৃত্বে আনসার সদস্যবৃন্দের যোগদানের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর-এর উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট জনাব মো: আব্দুস সামাদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর-এর সার্কেল অ্যাডজুট্যান্ট মো: রেজাউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক জনাব হারুন তাজিফ (জয়), বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (উপ রেজিস্ট্রার) মো: আলী হাসান, পিএসটু ভিসি মো: আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার মুহিব্বুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ