• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লাস ভেগাসে কনসার্টে গুলি, নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে একটি কনসার্টে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১০০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মান্দালয় বে হোটেল চত্বরে খোলা আকাশের নিচে কনসার্ট চলার সময় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ফুটেজে রুট-৯১ হারভেস্ট কনসার্টের সামনে আতঙ্কিত লোকজনকে ছুটোছুটি করতে দেখা গেছে। সেই সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির মতো শব্দ শোনা যায়। ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ ও অ্যাম্বুলেন্সও দেখা যায়।

হামলার পরই ক্যাসিনোর আশেপাশের এলাকা খালি করে দেয়া হয়। বন্ধ করে দেয়া রাস্তা। ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পুলিশ। ম্যাককারান বিমানবন্দরে অবতরণ না করিয়ে বেশ কিছু ফ্লাইট ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। তবে, কতজন হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। এ হামলার সঙ্গে কোনো জঙ্গিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ