• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরা ইপিজেডের নিখোঁজ নারী শ্রমিক মিনুর লাশ উদ্ধার

সিসি নিউজ: নিখোঁজের ২০ দিন পর মিনু আরা বেগম(২২) নামের নীলফামারীর উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের চৌধুরী পাড়া তিস্তা সেচ ক্যানেলের সাইফুন সংলগ্ন ডোবা হতে তার মরদেহ উদ্ধার করা হয়। মিনু আরা ওই গ্রামের মমিনুল ইসলামের মেয়ে। সে উত্তরা ইপিজেডের সেকশন সেভেনে শ্রমিক হিসেবে কাজ করতো।
উক্ত ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেস উদ্দিন জানান, ২০দিন আগে বাড়ি থেকে বের হয়ে গেলে আর পাওয়া যায়নি মিনুকে। সোমবার দুপুরে তিস্তা ক্যানেলের সাইফুনের খালে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
মেয়েটির বাবা মমিনুল ইসলাম জানান তিনি অসুস্থ্য হয়ে পড়লে তার মেয়ে খবর পেয়ে ইপিজেড থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। সন্ধ্যায় একটি ফোন পেয়ে সে বাড়ি হতে বের হয়ে গেলে তাকে আর খুজেঁ পায়নি।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার জানান, লাশ উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত করা হয়েছে। এ ঘটনায় মিনুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ