আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার লাস ভেগাস শহরের কর্তৃপক্ষ বলছে, এক অস্ত্রধারী শহরের মিউজিক ফেস্টিভ্যালের ওপর গুলিবর্ষণ করলে তাতে অন্তত ৫৯ জন নিহত হয়েছে।
মান্দালে বে হোটেলের কাছে এই এলোপাথাড়ি হামলায় আরও অন্তত ৫২৭ জন আহত হয়েছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম স্টিভেন প্যাডক। বয়স ৬৪। তিনি ওই শহরেরই একজন বাসিন্দা।
নিকটবর্তী একটি ক্যাসিনো মান্দালে বে’র ৩২ তলার একটি কামরা থেকে তিনি নিচে মিউজিক ফেস্টিভালের ওপর গুলি বর্ষণ করেন।
পুলিশ জানায়, পরে তারা প্যাডককে গুলি করে হত্যা করেছে।
মার্কিন ইতিহাসে এটাই সবচেয়ে শোচনীয় বন্দুক হামলার ঘটনা। তার সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ নেই বলেই কর্তৃপক্ষ বিশ্বাস করে।
ওদিকে পুলিশ জানিয়েছে, ওই হামলাকারীর সঙ্গে ছিলেন ম্যারিলু ডেনলি নামে এক নারীর খোঁজ পাওয়া গেছে।
পুলিশ এখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে।
সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।
এর পরই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই হামলার ওপর অনেক ভিডিও ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায় শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যায় তা থেকে ধারণা করা হয় যে সেটা একটা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ ।
টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যায় লাস ভেগাস স্ট্রিপে ভারি অস্ত্রসহ পুলিশ অবস্থান করছিল।
সূত্র : বিবিসি