• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবশেষে হানিপ্রীত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে গ্রেফতার হল ধর্ষণে সাজাপ্রাপ্ত ভারতের হরিয়ানার বিতর্কিত ধর্মগুরু ও কথিত ঈশ্বরমানব ইনসানকে। সূত্রের খবর, আপাতত পাঞ্জাব পুলিশ হেফাজতে রেখেছে হানিপ্রীতকে।

গ্রেফতারের আগেই হানিপ্রীত সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ও তার বাবা গুরমিত রাম রহিম সিং নির্দোষ। এটা তিনি আদালতে প্রমাণ করবেন। এবং তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাবেন।

ভিডিও সাক্ষাৎকারে হানিপ্রীত দাবি করেছিলেন, যেভাবে সংবাদমাধ্যমে তাকে দেখানো হয়েছে তা তিনি একেবারেই নন। এসব মিথ্যাচার দেখে তিনি অবসাদে চলে গিয়েছিলেন। সেজন্য ভয়ে লুকিয়েছিলেন।

তার আরও দাবি, রাম রহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে যেকথা বলা হচ্ছে তা একটুও সত্যি নয়। উল্টে হানিপ্রীত প্রশ্ন করেন, বাবা কি মেয়ের মাথায় হাতও রাখতে পারে না। এতে অপরাধের কি আছে? পাশাপাশি পাঁচকুলায় হওয়া সহিংসতায় নিজের জড়িত থাকার কথাও তিনি অস্বীকার করেছেন।

হানিপ্রীতের দাবি, তিনি বাবা রাম রহিমের সঙ্গে ছিলেন। বাইরে কী হয়েছে তা তিনি জানতেন না বা তাতে তার হাত ছিল না।

প্রসঙ্গত, পলাতক হানিপ্রীতের বিরুদ্ধে হরিয়ানা পুলিশ লুক আউট নোটিশ জারি করেছিল। আন্তর্জাতিক স্তরেও হানিপ্রীতকে খোঁজার চেষ্টা চলেছে। প্রায় একমাস তল্লাশির পর অবশেষে হানিপ্রীতের খোঁজ পাওয়া গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ