• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রৌমারীতে চোরাই মটরসাইকেল উদ্ধার, আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি: মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে বুধবার ভোররাতে আটক করেছে রৌমারী থানা পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। আটকের পর বুধবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গাইবান্ধা জেলার জামালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট দাউদপুর গ্রামের ইন্তাজ আলী পুত্র রমজান আলী (৪০) ও তাঁর সহযোগী একই উপজেলার পাতিকুড়া দাড়িয়া গ্রামের মৃত আছর উদ্দিনের পুত্র আবু জাফর (৪৫) কে আটক করা হয়।
রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চোরাই মোটরসাইকেলের মালিক শরিফুল ইসলাম। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় রৌমারী ইসলামী ব্যাংক লিমিটেড রৌমারী শাখার সামনে থেকে বাজাজ সিটি ১০০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেল সংক্রান্ত রৌমারী থানায় মামলা করা হয়। যাহার মামলা নং- ২১ (২৮ সেপ্টেম্বর) ধারা-৩৭৯ দঃবিঃ রুজু করা হয়।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন শাহ্ ও এএসআই জামাল জানান, জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে মোড় থেকে তার গাড়ি চিনতে পেরে আমরা পিছু নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় ওই আরোহীকে পথরোধ করি। ওই সময় দুস্কৃতিকারী গাড়ি রেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও চোরকে উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার জামালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এসআই ফারুক হোসেন ও এএসআই জামালসহ চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করে। পরে মোটর সাইকেল চোর চক্রের ২জনক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ