সিসি নিউজ: দিনাজপুরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ শান্তনু বসু প্রবীন সেবার স্বীকৃতি স্বরূপ মমতাময় সম্মাননা পদক – ২০১৭ পেয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রবীন সেবার স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট চিকিৎসক ডাঃ শান্তনু বসুকে মমতাময় সম্মাননা পদক প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি অধ্যক্ষ প্রফেসর এম.এ জব্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পদক গ্রহণকালে ডাঃ শান্তনু বসু বলেন, মানবতার কল্যাণে আমি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা প্রদান করে আসছি। দরিদ্র-হত দরিদ্র অসুস্থ্য মনুষের চিকিৎসা দিয়ে আসছি। প্রবীন হিতৈষী সংঘ আমার সেবার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে এই সম্মাননা প্রদান করেছেন।