• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে জমির নকশা পরিবর্তনের অভিযোগ

আজমল হক আদিল,বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে কৃষকের কৃষি জমি ও বসতভিটার নকশা পরিবর্তন করে এক অসহায় কৃষকের জমি হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা সহকারি ভুমি কর্মকর্তার কার্যালয়ে কৃষক শাহাজাহান আলির দেয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়; বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউপির কাচাবাড়ি মৌলভিপাড়া গ্রামের কৃষক শাহাজাহান আলির তফসিল ভুক্ত কাঁচাবাড়ি মৌজার জেএল নং ৯৯/৫৯,এস এ খতিয়ান ১৮১,৩১৬,৩৯১ ও ৩৩৮,ডিপি খতিয়ান নং ১৬০০,১৬৯৮,৫৬,৪৬২,১৪৮,১৬০৫,৮৪৯,৮২২ ও ৪৬১
যার হাল দাগ নং- ৯৩৭,৯৩৯,৯৪০,৯৪১,৯৪৫,৯২৯,৯৩১,৯২৭,৯৩২,৯৩৩,৯৩৬,৯৩৮,৯৩৫,৯৩৪,৯২৮ মোট জমির পরিমান ৩একর ৯৭শতাংশের মধ্যে ১ একর ৬৮ নতুন দাগ ৯৪৬ ও বহিরাগত ৯৪৯। উল্লেখ্য, যে নকশা এই দলিলগুলোর কারনে তৈরি হয়েছে যার দলিল নং- ১০৮২,তাং-২১.৭.১৯৮৭,দলিল নং-১০৭০ তাং-৮.১০.১৯৮৪,দলিল নং-৮৫৮৩ তাং-৩০.২.১৯৮৭,দলিল নং-৭৬২০ তারিখ-২২.৭.১৯৮৫,দলিল নং-৮২৬৩তারিখ-২.৯.১৯৮৫,দলিল নং-১৯৮৭ তাং-৩০.১.১৯৮৫,দলিল নং-১০৩০৩ তাং-৩.৯.১৯৮৬,দলিল নং-১৪৯১ তারিখ-২৩.৬.২০০৬। এলাকার একটি কুচক্রিমহল সংশ্লিষ্ট সেটেলমেন্ট কর্মকর্তা ও কর্মচারিদের যোগসাজসে উক্ত জমির খসড়া নকশা পরিবর্তন করে চুড়ান্ত নকশা তৈরি করে,জমি আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। উক্ত জমির মালিক অসহায় কৃষক শাহাজাহান আলি ও তার অংশীদারগন বিএস রেকর্ড মুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কুচক্রিমহলটির হোতা আজিজুল হক,এনামুল হক,ওবায়দুল হক এই অপকর্মের সাথে জড়িত বলে জানান ভুক্তভোগি কৃষক শাহাজাহান আলি। নকশাটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোন ফল পায়নি অসহায় ওই ক্ষতিগ্রস্থ কৃষক।
জমির পরিমান অনুয়ায়ি নকশা সংশোধনের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্বতন কর্তৃপক্ষের নেকদৃষ্টি কামনা করছেন ক্ষতিগ্রস্থ কৃষক শাহাজাহান আলি।
কুচক্রিমহলের হোতা এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি সেটেলমেন্ট কর্মকর্তাদের বিষয়। এখানে আমাদের হাত নেই।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ও ভারপ্রাপ্ত সহকারি কমিশনার(ভুমি) রাশেদুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ