ঢাকা: তথ্য গোপন করায় খেতাব হারানো জান্নাতুল নাঈম এভ্রিলের স্থলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন জেসিয়া ইসলাম। প্রতিযোগিতায় তিনি প্রথম রানারআপ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।
বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বহু নাটক আর সাংবাদিকদের সঙ্গে নানা তর্ক-বিতর্কের পর জেসিয়া ইসলামের নাম ঘোষণা করেন আয়োজনের বিচারক বিবি রাসেল।
আয়োজকরা জানান, চীনে অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম।