• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেনসিডিলসহ বিজিবির হাতে দুই পুলিশ সদস্য আটক

রাজশাহী: রাজশাহীতে পুলিশের দুই কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে জেলার পবা উপজেলার সোনাইকান্দী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

আটক দুই পুলিশ সদস্য হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাখিয়া গ্রামের কাইয়ুম আলীর ছেলে নাজিম উদ্দিন (২৪) এবং একই উপজেলার তেলকুপি গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে জিয়াউর রহমান (২৫)। তারা রাজশাহী জেলা পুলিশ লাইনে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, সকালে নাজিম ও জিয়াউর সোনাইকান্দী এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবির সোনাইকান্দী সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য তাদের ফেনসিডিলসহ আটক করে।

পরে দুপুরে তাদের থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়। এরপর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি বলেন, আটক দুইজন পুলিশ সদস্য- এ কথা মামলার এজাহারে লেখা নেই। তবে আটকদের জিজ্ঞাসাবাদ করে তারা এ বিষয়টি জানতে পেরেছেন। তারা জেলা পুলিশ লাইনে কর্মরত বলে পুলিশকে জানিয়েছেন। এ বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান ওসি পরিমল কুমার চক্রবর্তী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ