• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শান্তির নোবেল পেল পরমাণু অস্ত্র বিলুপ্তিকরণ জোট ‘আইক্যান’

সিসি নিউজ : পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণার জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক নোবেল শান্তি পুরস্কার পেয়েছে পরমাণু অস্ত্র বিলুপ্তিকরণ জোট ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস (আইক্যান)।
আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ নাম ঘোষণা করে।
নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রেসিডেন্ট বেরিট রেইস-অ্যান্ডারসন বলেন, যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানবিক যে বিপর্যয়কর পরিণতি ডেকে আনে তার প্রতি মনোযোগ আকর্ষণে সংস্থাটির কাজের জন্য এবং এ ধরনের অস্ত্রের বিরুদ্ধে একটি চুক্তি-ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপে উদ্ভাবনীমূলক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে সংস্থাটি এই পুরস্কার পেয়েছে।

এর আগে, গত সোমবার চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল মওসুম শুরু হয়। প্রতি ২৪ ঘণ্টায় জীবকোষের শরীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণের আণবিক পদ্ধতি আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসায় নোবেল পান যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী- জেফরি সি হল, মাইকেল রোজবাশ ও মাইকেল ডব্লিউ ইয়াং।
মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার জন্য এ বছর যৌথভাবে পদার্থে নোবেল পান রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থ্রোন।
এরপর বুধবার রসায়নে এ বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জৈবিক অণুর ছবি তোলার উন্নত পদ্ধতি আবিষ্কার করার এ বছর জার্মানির জ্যাকুয়েস দুবোশে ও জোয়াকিম ফ্রাঙ্ক এবং স্কটল্যান্ডের  রিচার্ড হ্যান্ডারসনকে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
আর আজ শুক্রবার ঘোষণা করা হয় এ বছর সাহিত্যে নোবেল বিজয়ীর নাম। এবার বিশ্ব সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার পান ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো।
আগামী সোমবার ঘোষণা করা হবে এ বছরের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ীর নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ