• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় লোকমান হাকীম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত ও মোটরসাইকেল চালকসহ অপরজন আরোহী আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেছুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী রমজান আলী জানায়, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টায় চিরিরবন্দর-উচিৎপুর পাঁকা রাস্তার কারেন্ট বাজারের কাছে আরোহীসহ এক মোটরসাইকেল চালক চিরিরবন্দর হতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ওই বৃদ্ধ পথচারীকে মুখোমুখি ধাক্কা দিলে চালক আরোহী ও বৃদ্ধ সকলে পাকা রাস্তায় পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে তাৎক্ষনিক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ লোকমান হাকীম মারা যায়। নিহত লোকমান হাকীম উপজেলার সন্তোষপাড়া গ্রামের মৃত নাঠুয়া মন্ডলের পুত্র বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ