• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাতিবান্ধায় মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী হাসপাতালে

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়ে রায়হান হোসেন (১৪) নামে এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) রাতে মাদ্রাসা থেকে পালিয়ে এসে হাসপাতালে ভর্তি হয় ওই ছাত্র। রায়হান উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার ফজলে রাব্বীর ছেলে। সে গড্ডিমারী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

আহত রায়হান  জানায়, বুধবার (০৪ অক্টোবর) দুপুরে তার সহপাঠী মাদ্রাসা শিক্ষক মঈনুল ইসলামের ভাগ্নে আশরাফুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি আশরাফুল তার মামা মঈনুলকে জানায়। এ অভিযোগে মঈনুল শ্রেণি কক্ষের ভিতরে রায়হানকে বেধরক মারধর করে মাদ্রাসার আবাসিক কক্ষে আটকিয়ে রাখেন। পরে বৃহস্পতিবার রাতে রায়হান সহপাঠীদের সহায়তায় পালিয়ে এসে হাতিবান্ধা হাসপাতালে ভর্তি হয়।

হাতিবান্ধা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম হাসান নয়ন  জানান, রায়হানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুস্থ হতে সময় লাগবে।

এ ব্যাপারে গড্ডিমারী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মইনুল ইসলাম জানান, একটু শাসন করতে গিয়ে অতিরিক্ত মারধর হয়ে গেছে।

গড্ডিমারী হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সম্পাদক এমদাদুল হক  জানান, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ