• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরে ‘ঢাকা অ্যাটাক’ দেখলেন মাহি

বিনোদন ডেস্ক:  চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পেয়েছে গতকাল (শুক্রবার)। ছবিটি দেখতে শুক্রবার সন্ধ্যার শো-তে গোপনে বোরকা পরে রংপুরের শাপলা সিনেমা হলে গিয়েছিলেন তিনি।
মাহি বলেন, ‘মা এবং কাছের কজন মানুষকে নিয়ে সন্ধ্যার শোতে ঢাকা অ্যাটাক দেখতে যাই। হলে গিয়ে দেখি টিকিট নেই। কাউন্টারে টিকিট না পেয়ে হতাশ হয়েছিলাম। এ সময় স্থানীয় এক ব্যক্তি আমাদের টিকিটের ব্যবস্থা করে দেন, তবে তা ব্ল্যাকে। দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনতে হয়েছিল।’
মাহি বলেন, ‘বোরকা পরে গিয়েছিলাম সাধারণ দর্শক যেন আমাকে চিনতে না পারে। আমাকে চিনতে পারলে ছবি না দেখে হয়তো আমার পিছে ছুটত। চাইলে সিনেমা হলের মালিককে বলে টিকিট ম্যানেজ করতে পারতাম। কিন্তু সেটি করিনি, কারণ দর্শকদের প্রতিক্রিয়া বুঝতে চেয়েছি পাশে থেকে।’
মাহি আরও বলেন, ‘সন্ধ্যার শোতে আমরা কোনো রকম সিটে বসি। কিন্তু ভেতরে প্রচুর গরম ছিল। আধা ঘণ্টা পর আমার অস্বস্তি লাগতে শুরু করে। প্রতিটা ছেলেকে দেখছি টি-শার্ট খুলে ছবি দেখতে, কিন্তু উঠে যাচ্ছিল না। তাদের জন্য খুব খারাপ লেগেছে। আবার এটাও আমাদের ভাগ্য যে, তারা এত কষ্ট করে আমাদের ভালোবেসে ছবি দেখে। দর্শকদের প্রশংসা পাশে থেকে শুনেছি। তারা ছবিটি দেখে ভীষণ মজা পেয়েছেন।’
মাহি এখন রংপুরে। সেখানে রবিন খান পরিচালিত ‘মন দেব মন নেব’ ছবির শুটিং করছেন। এই ছবিতে মাহির নায়ক শিবলী নওমান। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। গেল মাস থেকে লালমনিরহাট জেলায় ছবির শুটিং শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ