• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেকনাফে ফের রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি

সিসি ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীরদ্বীপ চ্যানেলে ফের রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় এ ট্রলারডুবির ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে।

ট্রলারে থাকা জীবিত উদ্ধার ব্যক্তিরা বলছেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি ট্রলারে উঠে বাংলাদেশে পালিয়ে আসছিল। নাফ নদীর ঘোটারচলে তাদের ট্রলারটি অকস্মাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল বিষয়টি আঁচ করতে পেরে উদ্ধার তৎপরতা চালিয়ে ৮ জনকে উদ্ধারে সক্ষম হয়।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীরদ্বীপে নাফ নদীর ঘোলারচর পয়েন্টে একটি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮জন রোহিঙ্গাকে বিজিবির টহল নৌকার মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো মৃতদেহ পাওয়া যায়নি।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, উদ্ধার রোহিঙ্গাদের তথ্যমতে এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ