• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবুর্চি ও গার্ড বাবদ ৩২ হাজার টাকা পাবেন সচিবরা

সিসি নিউজ : মন্ত্রিপরিষদ সচিবসহ সব সচিব ও সচিব পদমর্যাদার চাকরিজীবীরা তাদের বাসার জন্য সরকারের দেয়া বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী নেবেন না। বদলে মাসিক ভাতা নেবেন তারা। ভাতার পরিমাণ ১৬ হাজার করে প্রতি মাসে মোট ৩২ হাজার টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয় গত রবিবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের জন্য মূলত এ পরিপত্র জারি করা হয়। তবে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা (পিআরএল), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরাও একই সুবিধা পাবেন।
পরিপত্রে বলা হয়েছে, সচিবরা এখন থেকে বাবুর্চির পরিবর্তে ১৬ হাজার টাকা ‘কুক অ্যালাউন্স’ এবং নিরাপত্তা প্রহরীর পরিবর্তে আরও ১৬ হাজার টাকা ‘সিরিউরিটি অ্যালাউন্স’ পাবেন।
সচিবদের জন্য সরকারের নতুন এই সিদ্ধান্ত গত ১ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।
সরকারের জ্যেষ্ঠ সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবরা যে দফতরেই থাকুক না কেন সবাই এই সুবিধা পাবেন বলে পরিপত্রে বলা হয়েছে।
জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদার ৭৯ জন কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ