• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান গ্রেফতার

সিসি ডেস্ক: চট্টগ্রাম নগরী থেকে ২০-দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

লেবার পার্টির ৪০তম বার্ষিক আলোচনা সভা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের মিলনায়তন থেকে বের ইরান। এর পর পরই তিনিসহ আরো চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিপুল সদস্য মোতায়েন করা হয়।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, অনুমতি ছাড়া সভার আয়োজন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উৎস: এনটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ