সিসি নিউজ: ২৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম নুরুজ্জামান (৩২)। সে উপজেলার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা শহরের দুন্দিবাড়ি ব্রীজেরপাড় দিয়ে ওই যুবক একটি ব্যাগে ২৫ বোতল ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নুরুজ্জামান এলাকার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।