• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিরাপত্তার স্বার্থে অস্ত্র চায় এনবিআর

ঢাকা : নিরাপত্তার স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ পদে কর্মরতদের প্রাতিষ্ঠানিকভাবে অস্ত্র সরবরাহ করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্বমূলক সংলাপে এই প্রস্তাবনা দেয়া হয়।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

প্রস্তাবনায় বলা হয়, ডেপুটেশনে অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে সশস্ত্র ফোর্স গঠন করা হবে। একইসঙ্গে স্থায়ীভাবে নিজস্ব রাজস্ব সশস্ত্র ‘রেভিনিউ ফোর্স’ গঠন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান বলেন, জোরপূর্বক ও ভয়ভীতী না দেখিয়ে সৌহার্দ্যপূর্ণভাবে কর আদায় করতে হবে। নিরাপত্তার দরকার আছে। কিন্তু মনে রাখতে হবে এটা যেন আবার ভীতির কারণ না হয়। কর আদায় করতে হবে, একইসঙ্গে সবার মনও জয় করতে হবে।

অনুষ্ঠানে পুলিশ, নৌবাহিনী, বিজিবি, আনসার, মাদক বিভাগ, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ