• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইবিতে ‘ক্যাপ’ এর গোলাপী সড়ক শোভাযাত্রা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় স্তন ক্যান্সার সচেতন দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা করেছে ‘ক্যাপ’ (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন)। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে শোভযাত্রা, আলোচনা সভা, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্যক্রম পরিচালনা করে তারা।
বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ডায়না চত্বর থেকে ক্যাপ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহদী এবং সাধারণ সম্পাদক কেয়া বিশ্বাসের নেতৃত্বে একাটি গোলাপী শোভাযাত্রা বের হয়। এসময় বিভিন্ন ফেস্টুনে জননীর কাছে সবার আছে জন্ম ঋণ/ মায়েদের ক্যান্সার সচেতনতায় অংশ নিন, যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়, সূচনায় পড়লে ধরা স্তন ক্যান্সার যায় সারা, সবাই হলে সচেতন ক্যান্সার রুখতে কতক্ষণ এসব শ্লোগান লক্ষ্য করা যায়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডায়না চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় স্তন ক্যান্সার সচেতনতামূলক আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক তানজিলা শহীদ এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রভাষক শাম্মি আক্তার। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ক্যাপ সদস্যরা স্তন ক্যান্সার সচেতনতামূলক একটি লিফলেট বিতরণ করে।
এবিষয়ে ক্যাপ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কেয় বিশ্বাস বলেন, ‘আমাদের দেশের নারীরা লজ্জার কারনে তাদের এ রোগের কথা পরিবারের সদস্যদের জানাতে চাননা। ফলে তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হন। এব্যাপারে নারীদের একটু সচেতন করে তুলতে পারলেই এ রোগ নিরাময় অনেকটা সম্ভব হতে পারে।’ সভাপতি আব্দুল্লাহ আল মাহদী বলেন, আমরা হয়তো অর্থের দ্বারা এ রোগ নিরাময়ে সাহায্য করতে পারবো না কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে যদি একটি মায়েরও জীবন বাঁচে তাহলে এটাই আমাদের ক্যাপের সফলতা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ